
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সংস্থাটির নিজস্ব জনবলের বাইরে যেসব জনবল রয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বলেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম, অর্গানোগ্রাম অনুযায়ী জনবলকাঠামো, অনুমোদিত জনবল, শূন্য পদের বিবরণ ও নিয়োগ কার্যক্রম, প্রেষণে নিয়োজিত জনবল ও আউটসোর্সিং জনবল নিয়োগের বিধিবিধান নিয়ে আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে কমিটির সদস্য মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈঠকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়। সেখানে আমরা বলেছি, শুধু বিমানবন্দর আন্তর্জাতিক করলেই হবে না, কক্সবাজারকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করি আমরা। একই সঙ্গে সৈয়দপুর বিমানবন্দর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে।’
বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদীয় কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করবে।
কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন বাচ্চু, আশেক উল্লাহ রফিক, মাহমুদ হাসান, খসরু চৌধুরী ও শামীমা হারুন।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
৯ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
৯ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
১০ ঘণ্টা আগে