এখন থেকে রাজশাহী ও রংপুরের সব থানায় সব ধরনের অনলাইন জিডি সেবা চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) থেকে এ সেবা চালু হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।
এর আগে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।
পুলিশ আরও জানিয়েছে, রাজশাহী ও রংপুর রেঞ্জের সব থানা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সব থানা মিলিয়ে মোট ১৫১টি থানায় অনলাইনে সব ধরনের জিডি করার সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এ অনলাইন জিডি সেবা চালু হবে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিতভাবে যাকাত বণ্টন করা গেলে দারিদ্র বিমোচনে বড় ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যে যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সরকার পরিকল্পনা নিচ্ছে এবং এ ক্ষেত্রে আলেম-ওলামাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
১০ মিনিট আগে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
১ ঘণ্টা আগে
পশ্চিমাঞ্চল ট্রেনের পাশাপাশি পূর্বাঞ্চলের ট্রেনের মধ্যে ঢাকা–সিলেট, ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার ও ঢাকা–জামালপুর রুটের ট্রেনগুলোর বেশির ভাগ আসন ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে...
২ ঘণ্টা আগে
দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে, চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আগামী ৯ মার্চ দেশে তেলবাহী দুটি ভেসেল (জাহাজ) আসছে। আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
৩ ঘণ্টা আগে