
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে পুলিশে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা করছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও জনবল সংকট কাটাতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে গঠনের জন্য ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের আজকের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে ১৮০ জন সার্জেন্ট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো মূলত আগের শূন্য পদ, তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে নতুন করে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এই নিয়োগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, গত সোমবারও স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের জনবল ঘাটতির বিষয়টি উল্লেখ করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, জরুরি পরিস্থিতি বিবেচনায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বৃদ্ধি রোধ এবং দীর্ঘ ১০–১৫ বছর ধরে গড়ে ওঠা বাজার সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারা দেশে চাঁদাবাজি নির্মূলসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩২ মিনিট আগে
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে থেকে বলা হয়েছে তার বিরেুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগের মধ্যে ৪১ বছর আগে কর্ণেল তাহেরকে নিয়ে মোহন রায়হানের লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটি অন্যতম বলে জানান সংস্কৃতি....
২ ঘণ্টা আগে
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। যার আলোকে নতুন করে গেজেটও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে ভোটদানকারী ভোটারের সংখ্যা কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
২ ঘণ্টা আগে
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে থেকে বলা হয়েছে—তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগের মধ্যে ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে মোহন রায়হানের লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটি অন্যতম বলে জানান
২ ঘণ্টা আগে