ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঁচ ছাত্র। পরিবারও অভিজাত। শখের বসে বন্ধুদের মাধ্যমে ভয়ানক মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) সেবন শুরু। তারপর হয়ে উঠে এলএসডির বিক্রেতা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুরিয়ার ও লাগেজ পার্টির মাধ্যমে এলএসডি এনে ঢাকায় বিক্রি করেন। নিজেরা বিক্রির পাশাপাশি ১৩ থেকে ১৪টি চক্র গড়ে তুলেছেন তাঁরা।
এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হল-সাইফুল ইসলাম সাইফ (২০), মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও সিরাজুস সালেকিন (২৪)। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ হাজার মাইক্রোগ্রাম এলএসডি, গাঁজা ও আইস।
রোববার সন্ধ্যায় পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মো. আ. আহাদ জানান, শনিবার রাতে খিলগাঁওয়ের মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে সাইফুল, সাকিব ও আকিবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলের নেতা সাইফুলের কাছ থেকে এলএসডি মিশ্রিত তিনটি ব্লট পেপার উদ্ধার করা হয়। অপর দুই আসামির কাছ থেকেও একটি করে পেপার ব্লট উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার বারিধারা চৌধুরী লাউঞ্জ থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে নাজমুলের শ্বশুরবাড়ি বনানী থেকে চারটি রঙিন ব্লটে এলএসডি উদ্ধার করা হয়।
উপকমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা গত এক বছর ধরে এলএসডি সেবন ও ব্যবসা করে আসছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে এলএসডি মাদক কিনে কুরিয়ার ও বিভিন্ন ব্যাগেজের মাধ্যমে দেশে আনতো তাঁরা। এ চক্রে আরও অনেক সদস্য রয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, এখন পর্যন্ত আমরা চৌদ্দ-পনেরটি এলএসডি মাদক সেবন ও বিক্রির গ্রুপের সন্ধান পেয়েছি। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা এলএসডি মাদক সেবনের পাশাপাশি ব্যবসা করত। আমরা অন্যান্য গ্রুপগুলোকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু তদন্ত করতে গিয়ে দশটি এলএসডি মাদক মিশ্রিত ব্লটার পেপার উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ইউরোপের বিভিন্ন দেশে এলএসডি মাদক পুরোনো হলেও সম্প্রতি বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত তরুণেরা ডার্ক ওয়েব ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এলএসডি মাদক কিনে এনে বিক্রি করছে।

তথ্যের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বস্তুনিষ্ঠতা। তাই গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বস্তুনিষ্ঠ গণমাধ্যম গড়ে তুলতে অপতথ্য মোকাবিলায় কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
১ ঘণ্টা আগে
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন।
৫ ঘণ্টা আগে
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের নয়। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো মিসকন্ডাক্টের অভিযোগ ওঠে, সেটি দেখার বিষয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের।
৫ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সরকারনির্ধারিত ভাড়ার বাইরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে দেশের মালিক সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে