
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি পালন করবে সরকার। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এ-সংক্রান্ত পরিপত্রে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
আরেক পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য এ-সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
পরিপত্রে দিবসটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
পৃথক পরিপত্রে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ ঘোষিত ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস উদ্যাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৯ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
১০ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
১০ ঘণ্টা আগে