
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।
আজ বুধবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘আমি সিএমএইচে আসলাম। বেলা ২টা ১৫ মিনিটের দিকে আমাদের শিক্ষার্থী সাজিদ মৃত্যুবরণ করেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত।’
সাজিদের বন্ধু মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘সাজিদ আর বেঁচে নেই, কেউ কল দেবেন না প্লিজ। ২টা ১৫ মিনিটে সাজিদ আল্লাহর কাছে চলে গেয়েছে। সবাই দোয়া করেন প্লিজ।’
মো. মাহমুদুল হাসান বলেন, বাদ আসর সিএমএইচে সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
৪ আগস্ট বিকেল ছয়টার দিকে মিরপুর ১০-এ গুলিবিদ্ধ হন সাজিদ। তখনই তাঁকে মিরপুর ১২-এর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রংপুর এক্সপ্রেস ট্রেনের একই টিকিটের পিডিএফ কপি তিন যাত্রীর কাছে রয়েছে। ট্রেনে সিটে বসা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তাঁরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে যাচাই করে দেখা যায়, তিনজনের মধ্যে একজনের টিকিট বৈধ, বাকি দুজনের টিকিট জাল।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার একসঙ্গে পদত্যাগ করার পর দুই সপ্তাহ ধরে কমিশনশূন্য। ৩ মার্চ তিন সদস্যের কমিশন পদত্যাগ করে। এখনো নতুন কমিশন গঠনের জন্য বাছাই কমিটি (সার্চ কমিটি) গঠন করা হয়নি।
৮ ঘণ্টা আগে
প্রায় ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও সার্জেন্ট। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে তাদের জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।
১০ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার থেকে টানা ছুটি শুরু হচ্ছে। ফলে ঘরে ফিরতে রাজধানী ছাড়ার ঢেউ আজ থেকে অনেকটাই বেড়ে যাবে। গতকাল সোমবার অফিস সময় শেষে বিকেল থেকেই ট্রেন ও বিভিন্ন বাসস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা যায়।
১১ ঘণ্টা আগে