
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদিদোকানি আবু সায়েদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে চার দিন ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরের পর দুজনকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে তাদের পক্ষে একজন আইনজীবী মৌখিকভাবে রিমান্ড বাতিল চান। শুনানি শেষে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।
ঢাকার আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দীপু মনি ও জয়কে আদালতে আনার সময় এবং বের করে নিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা ও আইনজীবীদের অবস্থান লক্ষ্য করা যায়। তাঁদের অনেকেই ছিলেন মারমুখী। তাঁরা হামলার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উচ্ছৃঙ্খল কিছু আইনজীবী দীপু মনি ও জয়কে পুলিশ প্রহরার মধ্যেই কিলঘুসি মারতে থাকেন। একই সঙ্গে খুনি, খুনি বলে চিৎকার করতে থাকেন এবং ফাঁসির দাবিতে মিছিল করেন।’
গতকাল সোমবার ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে ও ধানমন্ডি এলাকা থেকে আরিফ খানকে আটক করা হয়। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন এস এম আমির হামজা শীতল নামের এক ব্যবসায়ী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে এবং অজ্ঞাতনামাদের আসামি করা হয়। আদালতের নির্দেশে মোহাম্মদপুর থানায় এই মামলা রুজু হয়।
ডা. দীপু মনি ও আরিফ খান জয়ের নাম এ মামলার এজাহারে নেই। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, মামলার ঘটনার তারিখের সহিংসতা ও ভিকটিমের নিহত হওয়ার বিষয়ে দীপু মনি এবং জয় অবগত আছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য, এর পেছনে যারা জড়িত, তাদের সম্পর্কে তথ্য উদ্ঘাটন করা প্রয়োজন।

নতুন বাসিন্দা হিসেবে বঙ্গভবনে ওঠা মির্জা ফখরুল ইসলামের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী ২০ আগস্ট হবে ভোট। জাতীয় সংসদের বর্তমান হিসাব অনুযায়ী সহজেই বলা যায়, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনিই হতে চলেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
৮ ঘণ্টা আগে
দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো মাত্র ৩৮ শতাংশ গ্যাসের সরবরাহ পাচ্ছে। ফলে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের পাশাপাশি কৃষি খাতের জন্য অত্যাবশ্যকীয় সার উৎপাদনে বড় ধরনের...
৮ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৯ ঘণ্টা আগে
দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের বরাদ্দ বাড়িয়েছে সরকার। এলএনজি সরবরাহ অনেক কমে যাওয়ায় যানবাহন, শিল্প ও বাসাবাড়ির জন্য গ্যাসের বরাদ্দ এমনিতেই কমে গেছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোয় দৈনন্দিন জীবনের অন্যান্য খাতে গ্যাসের অভাব আরও বেড়েছে।
১০ ঘণ্টা আগে