সারা দেশে আজ (রোববার) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। দিনভর ভোট নেওয়ার পর রাতে ভোটের ফলাফল আসতে শুরু করবে।
প্রায় ২ হাজার প্রার্থীর সবাই আশা করছেন সংসদ সদস্য হবেন, সংসদে যাবেন। চিরবৈরী বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগই যে ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যাচ্ছে, তা প্রায় নিশ্চিত।
এর আগে গত বছরের ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা শেষে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকাল ৮টায় তাঁর ভোট দিয়েছেন। এখন পর্যন্ত রাজধানীর খিলক্ষেতে একটি কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে একটি আসনে তিনটি ভোটকেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সকাল প্রায় পৌনে ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণা দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামী লীগ ও দলটির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। নির্বাচনে থাকা জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সমঝোতা হলেও আসনগুলোতে আছে স্বতন্ত্র প্রার্থী। ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্রের সংঘাত হচ্ছে বেশি। এরই মধ্যে হতাহত হয়েছে অনেকে।

সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮। নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।
আরও পড়ুন:

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে