
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর খিলক্ষেতে একটি ভোটকেন্দ্রের কাছে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার অন্বেষণ স্কুল কেন্দ্র এলাকায় ভোট শুরুর আগে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’
এদিকে গতকাল শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি, যার প্রভাব পড়েছে ভোটের সকালে রাস্তায়। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া অন্য কোনো গণপরিবহন নেই রাস্তায়।
অন্যদিকে হরতালের পক্ষে কাউকে সড়কে উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রধান সড়ক ও গলিতে, ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সতর্ক পাহারা রয়েছে।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী রাজনৈতিক দল বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছে দলটি।
জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১ হাজার ৯৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট গ্রহণ বাতিল করা হয়।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৯ ঘণ্টা আগে