
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়ায় সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা/কর্মচারীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফগণ (চলমান ট্রেনে দায়িত্ব পালনকারী) আগামী ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি-দাওয়া/চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। এরই মধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফগণের দাবি-দাওয়াসমূহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পত্র যোগাযোগের পাশাপাশি দ্বিপক্ষীয় আলোচনাও অব্যাহত আছে।
রেলপথ মন্ত্রণালয়ের আন্তরিক প্রচেষ্টার ফলে এরই মধ্যে তাদের রানিং অ্যালাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে। এ ছাড়া মাইলেজ অ্যালাউন্স পাওয়ার জন্য সর্বনিম্ন ৮ ঘণ্টা ও ১০০ মাইল দূরত্বের শর্তও শিথিল করা হয়েছে। রানিং স্টাফগণের অন্যান্য দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে। এমতাবস্থায় পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহারপূর্বক রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেলওয়ের সকল কর্মকর্তা/কর্মচারীর প্রতি উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রেখে ট্রেন পরিচালনা করাই রেলওয়ের মূল কাজ। সে লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের যে কোনো সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় সমাধানে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। রানিং স্টাফদের দাবি-দাওয়া আদায়েও রেলপথ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করে চলেছে। এমতাবস্থায়, যাত্রী সাধারণের ভোগান্তি বিবেচনা করে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রানিং স্টাফগণ উদ্যোগ গ্রহণ করবেন বলে মন্ত্রণালয় বিশ্বাস করে।

জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা বসতে যাচ্ছে আগামীকাল বুধবার। সেখানে চূড়ান্ত হবে চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার। পরদিন বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম দিনের অধিবেশনে এটি উত্থাপিত এবং পাস হওয়ার কথা রয়েছে।
৩৫ মিনিট আগে
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।
৪১ মিনিট আগে
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার ঢাকার কড়াইল বস্তি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি...
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ দিনে ৩৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব ফ্লাইট...
২ ঘণ্টা আগে