
আসন্ন জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি বলেছেন, এসব আশঙ্কার মধ্যেও বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে।
আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত দেশে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনেই কোনো না কোনোভাবে সহিংসতা হয়েছে। বাস্তবতার দিক থেকে সেটি পুরোপুরি এড়ানো কঠিন হলেও এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনপ্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) এক প্রতিনিধি বলেন, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে ডিজিটাল পরিসরে নারী প্রার্থী ও নারী সাংবাদিকদের নিরাপত্তায় আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, আমরা কমিশনকে জানিয়েছি, বিএনসিসির ক্যাডেটরা ছাত্র। তাদের নির্বাচনের কাজে প্রথমবারের মতো যুক্ত করার সিদ্ধান্ত আমরা শুনেছি। এটা এখনো চূড়ান্ত কিছু হয়নি হয়তো। আমরা কমিশনকে বলেছি, তরুণ ছাত্র তাদের সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না।
৩২ মিনিট আগে
দুদক সূত্র জানিয়েছে, গত ৮ জানুয়ারি ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ ছিল রিমান্ডের প্রথম দিন।
২ ঘণ্টা আগে
খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্য দ্রুত খালাস না করে আটকে রাখার অভিযোগে ১৩টি জাহাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। এর মধ্যে রয়েছে ১ লাখ ১৫ হাজার টাকার জরিমানা আদায় এবং দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার উদ্যোগ।
২ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণের পর বাংলাদেশ যদি ইইউর সঙ্গে কোনো চুক্তি না করে, তবে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধাগুলো হারাবে। তিনি উল্লেখ করেন, ভারত ইতিমধ্যে ইইউর সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে এবং ভিয়েতনামও একই ধরনের সুবিধা পাচ্ছে।
৪ ঘণ্টা আগে