
চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১১ জন। আর হত্যা করা হয়েছে ৭০ জনকে।
বাংলাদেশ মহিলা পরিষদের এপ্রিল মাসের ‘নারী ও কন্যা নির্যাতন–বিষয়ক তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি।
প্রতিবেদনে তুলে ধরা তথ্য অনুযায়ী, এপ্রিলে যে ৭০ জন নারী ও মেয়েশিশুকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচজনকে। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন তিনজন। আর দুজন গৃহকর্মী। বাকি ৬০ জনকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে নির্যাতনের শিকার নারী ও মেয়েশিশুদের মধ্যে ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দুজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এপ্রিলে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে চারজন। বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে দুজনকে। ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে দুজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১২ জন। এর মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। ৯ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। একজন সাইবার অপরাধের শিকার হয়েছে।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৪ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
৬ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
৭ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
৯ ঘণ্টা আগে