
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী আজ মঙ্গলবার সিঙ্গাপুরের পরিবেশ ও স্থিতিশীলতা এবং বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের দপ্তরে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরের মন্ত্রীকে বাংলাদেশের প্রতি দেশটির দৃঢ় সমর্থন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে গত মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে।
লুৎফে সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে আরও গভীর এবং বিস্তৃত সম্পর্কের প্রত্যাশা করছে, যার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জ্ঞান হস্তান্তরের মতো বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।’
গ্রেস ফু বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে অবহিত করার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সুযোগ হিসেবে ভালো শাসন পরিচালনার মাধ্যমে বিনিয়োগের পরিবেশ উন্নত করার প্রচেষ্টায় সিঙ্গাপুরের অভিজ্ঞতার সুবিধা শেয়ার করার প্রস্তাব দেন।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিঙ্গাপুরে বাংলাদেশের বাণিজ্য মিশন উপদেষ্টা লুথফুন নাহারও উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রশাসনিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সিটি করপোরেশন প্রশাসকদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নগর ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
১ ঘণ্টা আগে
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরবে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি (রয়্যাল গেস্ট) হিসেবে তিনি এই সফরে গেছেন।
৩ ঘণ্টা আগে
ভালো চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়ে দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন কিশোরগঞ্জের যুবক জাহাঙ্গীর হোসাইন। দুই মাস প্রশিক্ষণের পর ইউক্রেন সীমান্তে পাঠানোর এক সপ্তাহের মাথায় ড্রোন হামলায় নিহত হন তিনি। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় একটি রিক্রুটিং...
৩ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। একই সঙ্গে এই নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দলীয় প্রতীক ব্যবহারের বিধান...
১০ ঘণ্টা আগে