
আজ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেল বিকেল ৩টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা আছে।
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, সিপিবি, বাসদের নেতারা আমন্ত্রণ পাওয়ার কথা আজকের পত্রিকা'কে নিশ্চিত করেছেন সূত্রটি।
বৈঠকে অংশ নেয়া ১৩ রাজনৈতিক দলের নেতারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মন্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের ডা: মিজানুর রহমান।
এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করে করেন প্রধান উপদেষ্টা।
আরও খবর পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ অক্টোবরের ফেনী সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। রেড ও ইয়েলো জোনে প্রবেশে লাগবে বিশেষ কার্ড। দুই উপজেলায় মোতায়েন থাকবেন পুলিশের দুই হাজারের বেশি সদস্য।
৪ মিনিট আগে
গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি
২ ঘণ্টা আগে
অবৈধভাবে গরু ও মানুষের সীমান্ত পারাপার ঠেকাতে অভ্যস্ত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের এখন চোখ-কান খোলা রাখতে হচ্ছে ইলিশের চোরাচালান ঠেকাতেও। উৎসবের মৌসুম সামনে রেখে পদ্মার ইলিশ ভারতে এবং গুজরাটের ইলিশ বাংলাদেশে পাচার বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড...
২ ঘণ্টা আগে