মার্কিন যুক্তরাষ্ট্র এখন পেছনে নয়, সামনের দিকে তাকাতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডোনাল্ড লু বলেন, ‘আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুদিন ধরে বাংলাদেশ সফর করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়।’
তিনি বলেন, ‘আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই। এ জন্য আজকে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমাদের মধ্যে যে ইস্যুগুলো রয়েছে। আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে। যেমন র্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশের সংস্কার। এ সম্পর্কে জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নতুন বিনিয়োগের কথা বলেছি। অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করবে, এটা নিয়ে আলোচনা করেছি। ক্লিন এনার্জি নিয়ে কথা বলেছি। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমরা যেটা করতে পারি সরকারের স্বচ্ছতা, সরকারি কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে। আমরা করসীমা বাড়ানোর কথা বলেছি, যাতে বাংলাদেশ সেখান থেকে উপকৃত হতে পারে।’

রেলের দুটি রুটে নতুন আন্তনগর ট্রেন চালু, পুরোনো কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপন, অকেজো ডেমু ট্রেনকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেনে রূপান্তর ও জনপ্রিয় রুটে বেসরকারি ট্রেন চালুর মতো বিভিন্ন নতুন উদ্যোগের কথা ভাবছে রেলপথ মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি ও বিরোধী দল। আজ বৃহস্পতিবার প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার দেশে শুরু হচ্ছে সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা। এই যাত্রা শুরু হচ্ছে নবম সংসদের পর প্রশ্নবিদ্ধ নির্বাচনের তিনটি সংসদ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগের পতন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের ধাপ পেরিয়ে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের পক্ষ থেকে ফোনালাপ নিয়ে ইসহাক দার তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মোহাম্মদ ইসহাক দারের আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর অঞ্চলে ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি...
৬ ঘণ্টা আগে