
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, এবারের ভোটে ইইউর বড় একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকছে। ইইউ সময়মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে। এটা বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ।
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পথে এ নির্বাচন একটি বড় সুযোগ। সংসদ ও গণভোট পরিচালনার লক্ষ্যে ইসির একটি মহড়াও দেখার সৌভাগ্য হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচনের প্রাক-প্রস্তুতি দেখে আমি অভিভূত। সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে তা করা হয়েছে।’
ইসির সক্ষমতা ও অঙ্গীকারের বিষয়টি তুলে ধরে মাইকেল মিলার বলেন, ‘নির্বাচন কমিশনের কমিটমেন্ট ও পেশাদারত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতা দেখতে পেয়েছি। ২০২৬ সালে বিশ্বের বড় একটি নির্বাচন হচ্ছে বাংলাদেশে। ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি খুব বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে।’
এবারের ভোটে নানা ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইইউ। এ ধারা অব্যাহত রাখার বিষয়ে ইইউর সমর্থনের কথাও জানান রাষ্ট্রদূত।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথমার্ধে এ নিয়ে ইসির তফসিল ঘোষণা করার কথা রয়েছে। শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে গত শনিবার ‘মক ভোটিং’ অনুষ্ঠিত হয়। এ ভোটিং দেখার পর তিনদিনের মাথায় সিইসির সঙ্গে বৈঠক করলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছয়টি গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
৪৩ মিনিট আগে
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, ৬৫ বছরের বেশি বয়সী এবং শিক্ষার্থীদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
১ ঘণ্টা আগে
দুদকের ‘নখ-দাঁত’ প্রসঙ্গে এর আগে একজন চেয়ারম্যান বলেছিলেন, দুদকের নখ-দাঁত নেই। আপনি বলেছেন, শার্প হচ্ছে এই প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘আমরা এই সময়টুকুতে কী করতে পেরেছি, তা বিচার করার মালিক আপনারা।
১ ঘণ্টা আগে
কোমলমতি শিশু-কিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিত করা এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে দেশব্যাপী জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগে