ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ মঙ্গলবার রাত ৩টার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা করছে। যে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা অবিলম্বে সব শান্তিপূর্ণ বিক্ষোভকারীর নিরাপত্তা এবং আহত সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, ‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে ধরনের সহিংসতা হয়েছে, তা অতীতে অ্যামনেস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাক পরা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও মুগুরের মতো অস্ত্র ব্যবহার করে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের মারধর করে।’
বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, ‘বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে।’ সংগঠনটি প্রটেক্ট দ্য প্রটেস্ট হ্যাশট্যাগ দিয়ে বিবৃতি শেষ করে।

গ্যাস-সংকট এবং লোডশেডিং বাড়ায় বিকল্প হিসেবে জ্বালানি তেলের ওপর চাপ বেড়েছে। জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেড়েছে। ডিজেল ও অকটেনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশের বেশি এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ।
৫ ঘণ্টা আগে
আগের দুটি মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনার লক্ষ্য অধরা থেকে গেলেও নতুন ৩৫ বছর মেয়াদি তৃতীয় মাস্টারপ্ল্যান তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০২৬ থেকে ২০৬০ সাল পর্যন্ত মেয়াদের এই পরিকল্পনায় রয়েছে ৩২০টি প্রকল্প। লাইন মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর, নতুন ও ডাবল লাইন স্থাপন, আধুনিক সিগন্যাল, নতুন রোলিং স্টক,
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে
৭ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
৭ ঘণ্টা আগে