প্রথমবারের মতো ঈদে টানা ছয় দিন ছুটি পাচ্ছেন সংবাদপত্রের কর্মীরা। আজ শনিবার নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার থেকে শনিবার, অর্থাৎ ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সংবাদকর্মীরা ঈদুল ফিতরের ছুটি উপভোগ করবেন।
প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রতিবছর ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিন হয়। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হওয়ায় ফের সরকার নির্ধারিত ছুটি রয়েছে। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।
উল্লেখ্য, স্বাধীনতার পর কখনো সংবাদমাধ্যম ছয় দিন বন্ধ থাকেনি। সংবাদপত্রে একসময় কোনো ছুটিই ছিল না। ঈদের দিনও পত্রিকা প্রকাশ হতো। স্বাধীনতার পর সত্তরের দশকের শেষ দিকে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের উদ্যোগে সংবাদপত্রে ছুটির প্রচলন শুরু হয়। তবে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় গণমাধ্যমে এখনো ছুটি অনেক কম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই মুলতবি ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’; ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’; ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল...
১ ঘণ্টা আগে
‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদকক্ষ ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
‘আমরা কার্য উপদেষ্টার দ্বিতীয় বৈঠকে অনুরোধ করেছিলাম—সবগুলো অধ্যাদেশ এখানে আসবে। এমনিতে তিন দিন আগে আমাদের বিলগুলো দেওয়ার কথা। সমস্যা-বাস্তবতা সবগুলো বিবেচনা করে বলা হয়েছিল, সর্বনিম্ন এক দিন আগে বিলগুলো দেওয়া হবে। অধিকাংশ বিল উত্থাপনের আগে সংসদ সদস্যদের টেবিলে দেওয়া হচ্ছে...
৩ ঘণ্টা আগে