
ধর্ষণ মামলায় টাঙ্গাইলের গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ভিকটিমের গর্ভে জন্ম নেওয়া শিশুর ডিএনএ মেলেনি—এমন প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের করা আবেদন আজ সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বড় মনিরের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ওই কিশোরীর জন্ম দেওয়া শিশুটির ‘জৈবিক পিতা’ গোলাম কিবরিয়া নন বলে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এসেছে। প্রতিবেদন দাখিলের পর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব। এর আগে ওই কিশোরী বাদী হয়ে গত ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।
এজাহারে বলা হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করার আশ্বাস দেন। গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং তার আপত্তিকর ছবি তুলে রাখেন। পরবর্তীকালে আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বড় মনির গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে ওই কিশোরী রাজি না হলে গত ২৯ মার্চ বড় মনির কিশোরীকে তুলে নিয়ে আবার ধর্ষণ করেন। ঘটনার পর গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবও কিশোরীকে মারধর করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কমিটি ঘোষণা করেন...
১৫ মিনিট আগে
আগের আইনগুলোর ছাপা সংস্করণ করতে প্রায় ১২ লাখ টাকা খরচ হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে শুধু সিভিল প্রসিডিউর কোড বা সিপিসির কপি দিতেই খরচ হবে প্রায় ৭ লাখ টাকা...
৩৭ মিনিট আগে
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপ চাইতে তাঁর স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদীরকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নোটিশ দেওয়ার অনুরোধ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিশড
৩৯ মিনিট আগে
স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা পয়েন্ট অব অর্ডারে বলেছেন, ‘আজকে ডেইলি স্টারে একটি খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার-কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে।
১ ঘণ্টা আগে