
প্রায় ৯ ঘণ্টা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ থাকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনের ক্যাম্পাস থেকে বের হয়ে মেট্রোরেলের দিয়াবাড়ীর ডিপোতে প্রবেশ করেছেন। এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া পাহারা ছিল। তাঁরা মেট্রো ডিপোর ভেতরের রাস্তা দিয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে চলে যাবেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ ছিলেন।
বেলা পৌনে ১টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাঁরা মাইলস্টোন স্কুল ও কলেজের ৫ নম্বর ভবনের প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর আগে, আজ বেলা ৩টা ২ মিনিটের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া পাহারায় একবার গাড়িবহর নিয়ে বের হন তাঁরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ফটকেই শিক্ষার্থীদের প্রতিবন্ধকতায় পড়েন দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা। তাঁরা পুনরায় ক্যাম্পাসের ভেতরে চলে যান। এ সময় বাড়ানো হয় পুলিশের সংখ্যা, মোতায়ন করা হয় সেনাবাহিনী ও র্যাব।
সরেজমিন দেখা গেছে, সন্ধ্যা ৭টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে মূল ফটকের সামনে মানব ঢাল তৈরি করে বহিরাগতদের সরিয়ে দেয়। এ সময় দিয়াবাড়ী গোলচত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে কড়া পুলিশ পাহারায় কলেজের মূল ফটক দিয়ে দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোর প্রধান ফটকের দিকে তাঁদের গাড়িবহর চলে যায়। একপর্যায়ে বেড়িবাঁধে উঠে তাঁরা পুনরায় উত্তরা সাউথ মেট্রোস্টেশন দিয়ে চলে যান। এ সময় তাঁদের গাড়িবহরের সঙ্গে কড়া পুলিশ পাহারা দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ‘মেট্রোরেলের ডিপোর ভেতর দিয়ে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা মিরপুরের বেড়িবাঁধ ধরে গাড়িবহর নিয়ে বের হয়েছেন।’

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মো. রাজিবুল ইসলাম (২৮) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
১২ ঘণ্টা আগে
সম্প্রতি রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আনা বিশেষ বৈশিষ্ট্যের সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ঈদের পরদিন আজ শুক্রবার বিকেল থেকে চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় পরিলক্ষিত হয়।
১২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
১৫ ঘণ্টা আগে