
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার ১৬ (সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয় থেকে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।
কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের মাধ্যমে অজ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৬ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন করেন। এ ছাড়া নিজের নামে খোলা ৩৮টি ব্যাংক হিসাবে ৭৫ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৫২১ টাকা জমা ও ৭৫ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৪৩৬ টাকা উত্তোলনসহ মোট ১৫১ কোটি ৩১ লাখ ২১ হাজার ৯৫৭ টাকার অস্বাভাবিক লেনদেন সম্পন্ন করেন।
এ ছাড়া তাঁর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৩৭ টাকা জমা ও ১৩ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৬৩৭ টাকা উত্তোলনসহ মোট ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬৭৪ টাকার লেনদেন হয়েছে। সব মিলিয়ে তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের নামে ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন চিহ্নিত করেছে দুদক।
দুদক মনে করছে, এসব অর্থ-সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তিনি রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধে জড়িত।
এ ঘটনায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে ৪২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
৫ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বাংলাদেশ পুলিশ যাত্রী ও যাত্রীসেবা প্রদানকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। সংসদের রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজকের পত্রিকার পাঠকদের জন্য পুরো ভাষণ তুলো ধরা হলো:
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল।
২ ঘণ্টা আগে