
সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধা সরকারি পত্র দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আধা সরকারি পত্রে নাহিদ ইসলাম বলেন, ‘সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা এবং অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে।’
পত্রে আরও উল্লেখ করা হয়েছে, ‘নাহিদ ইসলামের স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশসংবলিত আবেদন দাখিল করা করা হচ্ছে, যা ইতিমধ্যে উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।’
কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর-সংস্থায় এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে, তা তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলামের একান্ত সচিব (উপসচিব) র হ ম আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে—বলেও উল্লেখ করা হয়েছে পত্রে।
এতে আরও জানানো হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে উপদেষ্টা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
হামের টিকা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ও তাঁর সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
২ ঘণ্টা আগে
প্রতিনিধি দল জানায়, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ থেকে নতুন চালক বাছাইয়ের সাক্ষাৎকার শুরু হবে। এবারের নিয়োগপ্রক্রিয়ায় নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়ার পাশাপাশি বছরজুড়ে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
৩ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যা—যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট। আপনার ভিজ্যুয়াল মিডিয়ায় কত লোক দেখে, কত লোক দেখে না—এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে কোনো কঠিন কাজ না।’
৪ ঘণ্টা আগে