
প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের তদন্ত করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কমিটিকে আগামী ১৫ দিনের কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এমন সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়ের জন্য একটি দরপত্র আহ্বানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়ায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন বিএম কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী এবং মশিউর রহমান মোল্লা। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া কোটাপদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্তটি আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করে সংসদীয় কমিটি।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান কবিরুল হক গণমাধ্যমকে বলেন, তাঁরা দু–এক দিনের মধ্যে তদন্তের কাজ শুরু করবেন। তখন এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।
সংসদীয় কমিটির সভাপতি শ ম রেজাউল করিমের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, বি এম কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী, মো. রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা ও আশিকা সুলতানা।
কমিটি সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে দেশের ৬৪ জেলায় ছাগলের পিপিআর ভ্যাকসিন কেনার জন্য ২০২২ সালের ১০ অক্টোবর একটি দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্ত ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানের সর্বনিম্ন দুটি চুক্তিতে ৩০ কোটি টাকার কাজ ও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু প্রকল্প পরিচালকের পছন্দের ঠিকাদারের অভিজ্ঞতা বা শর্ত পূরণের যোগ্যতা না থাকায় চারটি দরপত্র জমা হলেও তাঁদের নন–রেসপনসিভ করে পুনরায় দরপত্র আহ্বান করা হয়।
পরেরবার দরপত্রে প্রকল্প পরিচালক (পিডি) তাঁর নিজস্ব ঠিকাদার মেসার্স টেকনো ড্রাগস লিমিটেডের ইচ্ছা অনুযায়ী তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ দিতে শর্ত পরিবর্তন করা হয়। টেকনো ড্রাগসের ভেটেরিনারি পণ্য সরবরাহের অভিজ্ঞতা না থাকায় দরপত্র নীতি ভঙ্গ করে ফার্মাসিউটিক্যাল আইটেমের (কনডম ও জন্মনিয়ন্ত্রণ পিল) অভিজ্ঞতা চাওয়া হয়। প্রথম দরপত্রে ২ বছর ও ৩০ কোটি টাকার কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও দ্বিতীয় দরপত্রে তা উল্লেখ করা হয়নি। কারণ টেকনো ড্রাগসের এই দুই অভিজ্ঞতার কোনোটিই নেই।
দরপত্রের আরেকটি শর্ত ছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বছরে ন্যূনতম চাহিদাকৃত ভ্যাকসিন উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু জোগানদাতা নেপালের হোস্টার কোম্পানির সেই সক্ষমতা নেই। বিষয়টি জানার পর পিডি কার্যাদেশপত্রে দুই ধাপে ২ কোটি ৫০ লাখ করে মোট ৫ কোটি ভ্যাকসিন সরবরাহের কথা উল্লেখ করেন।

ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
৩৫ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
১ ঘণ্টা আগে
তেল-গ্যাস অনুসন্ধানে জলভাগে ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করার পর এবার স্থলভাগ ইজারা দিতে একটি মডেল উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) চূড়ান্ত করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্বে আসার ১৮০ দিনের মধ্যে...
৯ ঘণ্টা আগে
ধর্মীয় মাহফিলে শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত...
১২ ঘণ্টা আগে