
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের শীর্ষ পদটিতে এবার আসছেন চীনে নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত ডেভিড মিলি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গতকাল বৃহস্পতিবার ছয়টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন। ডেভিড মিলি তাঁদের একজন। হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিযুক্তির কথা জানিয়েছে।
সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর গত বছর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এ নিয়ে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখনো কাটেনি। কূটনৈতিক কয়েকটি সূত্র বলছে, এই টানাপোড়েনের মধ্যে মার্কিনিরা সম্ভবত নিজেদের অগ্রাধিকারে পরিবর্তন এনেছে। নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় সম্পর্কে স্থবিরতার মতো পরিস্থিতি তৈরি হয়।
এই অবস্থায় বাংলাদেশ সরকারের সঙ্গে ঝামেলা আপাতত একপাশে রেখে কী করে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য দিকগুলো এগিয়ে নেওয়া যায়, তার উপায় খুঁজতে থাকে উভয় পক্ষ। বিষয়গুলো আলোচনার জন্য আগামী ১৪ মে দুই দিনের সফরে ঢাকায় আসছেন দেশটির দক্ষিণ এশিয়াবিষয়ক উপমন্ত্রী ডোনাল্ড লু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত জুলাইয়ে ঢাকায় এসেছিলেন লু। ভোটের পর এবার প্রথমবার তাঁর ঢাকা আসার ঠিক আগে আগে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আনার কথা জানাল যুক্তরাষ্ট্র।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা ও লুর সফর সামনে রেখে ওয়াশিংটনে লুসহ মার্কিন পররাষ্ট্র বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
তবে যুক্তরাষ্ট্র ঢাকায় বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসকে প্রত্যাহার করে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া শুরু করে কয়েক মাস আগেই। মিলিকে রাষ্ট্রদূত করতে দেশটি প্রস্তাব পাঠালে বাংলাদেশ সরকার তাতে সম্মতি জানায়। পেশাদার কূটনীতিক মিলি এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত ছিলেন। উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।

বীজ উইংয়ের মহাপরিচালক খোরশেদ আলম বলেন, কৃষিতে উৎপাদন বাড়াতে হলে বাংলাদেশকে ফরমাল সিড ব্যবস্থার দিকে যেতে হবে। যেসব বীজ পরীক্ষিত ও মান নিয়ন্ত্রিত, সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। বীজের মান নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদন ও ফলন বাড়ানোর পাশাপাশি কৃষিতে ঝুঁকিও কমানো সম্ভব হবে।
৩১ মিনিট আগে
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
৬ ঘণ্টা আগে
মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
১৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
১৭ ঘণ্টা আগে