বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ রায় দেন।
বিয়ে ও তালাকের রেজিস্ট্রেশন ডিজিটাল করতে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার পূর্বের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন রিটটি করেন। ওই রিটের শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট।
রুল শুনানি শেষে আজ এ রায় দেওয়া হয়। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রায়ের পর তিনি বলেন, বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যাতে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থাপনায় সুরক্ষিত থাকে, ডেটাবেইস সম্পূর্ণ কার্যকর ও ব্যবহারযোগ্য হয়।
ইশরাত হাসান আরও বলেন, বিয়ে ও তালাকের রেজিস্ট্রেশন ডিজিটাল না হওয়ায় প্রতারণার ঘটনা ঘটছে। অনেক সময় স্বামী বা স্ত্রী বিয়ের তথ্য গোপন করে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনেক সময় সন্তানের পিতৃপরিচয় নিয়ে অনিশ্চয়তা ও জটিলতা দেখা যায়।

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৩২ মিনিট আগে
অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো কুমিল্লার চান্দিনার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমেদ হানজালাকে সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ ডাকার অভিযোগ তুলে স্পিকারের কাছে তার প্রতিকার চেয়েছেন। পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনার স্ত্রী মরহুমার জানাজায় অংশ নিতে ৩০ মার্চ এসেছিলাম।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের অধিবেশনে ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগে মৃদু বিতর্ক হয়েছে। অধিবেশনের একপর্যায়ে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ‘মিথ্যা’ বক্তব্য দেওয়ার অভিযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দকে অসংসদীয়
৩ ঘণ্টা আগে