
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবে আগের আইনগুলোর ছাপা সংস্করণ করতে প্রায় ১২ লাখ টাকা খরচ হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এর মধ্যে শুধু সিভিল প্রসিডিউর কোড বা সিপিসির কপি দিতেই খরচ হবে প্রায় ৭ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সংশোধনী বিলের সঙ্গে আগের পুরো আইনের ফটোকপি দিতে হলে বড় অঙ্কের ব্যয় হবে। তাই খরচ কমাতে সংশ্লিষ্ট আইনগুলো আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও বাংলাদেশ কোডে দেখার প্রস্তাব করা হয়েছে।
তাঁর ভাষায়, ‘আমরা পুরো বিল আনছি, কিন্তু বিলের সঙ্গে পূর্ববর্তী আইনের ফটোকপি দিতে গেলে ১২ লাখ টাকা লাগবে। এখানে পূর্ববর্তী আইনটা আমরা ওয়েবসাইট থেকে নিতে বলেছি।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘পুরো বিলটা আমরা দেব। আর আমরা কম্পারেটিভ স্টাডি যেভাবে আপনি বলেছেন, ওইভাবে আমরা দেব।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘পুরোনো পুরো আইন না দিলেও সংশ্লিষ্ট ধারাগুলোর তুলনামূলক বিবরণ দিলে সংসদ সদস্যদের জন্য বিষয়টি বোঝা সহজ হবে। আগে কী ছিল আইন? আর কী সংশোধন আপনারা আনতে চান? এ ধরনের একটা স্টেটমেন্ট দিলে সদস্যদের জন্য বিবেচনা করতে সুবিধা হবে বলে আমি মনে করি।’
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, শুধু সংশোধনী প্রস্তাব সামনে থাকলে মূল আইনের সঙ্গে তুলনা করা কঠিন হবে। তিনি বলেন, ‘এখানে শুধু প্রস্তাবনাটা এসেছে, কিন্তু অরিজিনাল বিল কী ছিল, সেটা এই মুহূর্তে আমাদের সামনে নাই। যদি অরিজিনাল বিলটা না থাকে, তাহলে চেঞ্জটা কী আসলো সেই কম্পারিজন তো আমরা করতে পারব না।’
জবাবে স্পিকার বলেন, যে ধারায় সংশোধনী আনা হয়েছে, তার সঙ্গে কী পরিবর্তন হচ্ছে, সেটি পরিষ্কারভাবে সদস্যদের সামনে তুলে ধরা হবে। প্রয়োজনে সংসদেই তা ব্যাখ্যা করা হবে।

১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
৩ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদের একটি সংবিধান আছে, যা সব আইন ও বিধির মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত...
৩ ঘণ্টা আগে