
গ্রাম এলাকাগুলোতে কর আদায়ের ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছেন জেলা প্রশাসকেরা। আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এই তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, মহানগর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুনির্দিষ্ট কর আদায় হলেও গ্রাম পর্যায়ে তা হচ্ছে না। এ কারণে গ্রামাঞ্চল করের আওতায় আনতে জেলা প্রশাসকেরা সুপারিশ করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, জেলা পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান থাকলেও তাদের করের আওতায় আনা হয়নি। এসব প্রতিষ্ঠানকে করের আওতায় আনা গেলে রাজস্ব আদায় বাড়বে বলে পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসকেরা। জেলা প্রশাসকদের এই পরামর্শ কাজে লাগাতে চাচ্ছে সরকার।
গ্রাম পর্যায়ে যাঁরা করের আওতায় আছেন, তাঁদের থেকে কীভাবে কর আদায় করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে ৯ কার্যদিবসে। সময়ের হিসাবে সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন ছিল উত্তেজনায় ভরা। প্রায় প্রতিটি কার্যদিবসে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে দফায় দফায় হয়েছে তীব্র বিতর্ক। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একাধিকবার সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, এই ধ্বংসস্তূপ থেকে বিদ্যুৎ ও গ্যাস খাতকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সময় দিতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারকে
৬ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ পারব।’
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাঁদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তাঁর ভেতরেই লুকিয়ে থাকত গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।
৮ ঘণ্টা আগে