Ajker Patrika

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫০
যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ঢাকার কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার অভিযোগ ওঠে। যথাসময়ে জানানোর পরও আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে পৌঁছায় বলে অভিযোগ করা হয়।

তবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দাবি করেছেন, গভীর রাতে ট্রাফিক জ্যাম থাকার কারণে তিনি সময়মতো তাঁর অফিসারদের পাঠাতে পারেননি।

আজ ‎সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় ডিএমপি কমিশনারকে টি-শার্ট গায়ে লাঠি হাতে তেড়ে যেতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনের পাঁচ-ছয় দিন আগে সরকারপ্রধানের বাসার সামনে আন্দোলনকারীরা এসে যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে ডিএমপি কমিশনার হিসেবে কি বসে থাকার সুযোগ আছে? ডেইলি স্টার-প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাতে, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের আমি সময়মতো সেখানে পাঠাতে পারিনি। এই ধরনের ঘটনা ঘটল। তখন সব দায় পুলিশর ওপর এল। সরকারপ্রধানের বাসভবনে যখন আন্দোলনকারীরা ঢোকার চেষ্টা করছিল, তখন ডিএমপি কমিশনার হিসেবে আমার বসে থাকার সুযোগ আছে কি না?’

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৮ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্কুলছাত্রকে হত্যা: ফেনীতে ছাত্রদল কর্মীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট চাওয়া দণ্ডনীয় অপরাধ: ইসি

সাত আসনে দাঁড়িপাল্লা বনাম জোটের প্রার্থী, বেকায়দায় জামায়াত

নান্দাইলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত