
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি আসনে। এর মধ্যে ২৯৭টি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনটি আসনের চূড়ান্ত ফলাফল স্থগিত রাখা হয়েছে। এসব আসনে বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির এ সংক্রান্ত তিনটি আলাদা চিঠি জারি করা হয়েছে। আসনগুলো হলো—চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৪ ও শেরপুর-২।
উল্লেখ্য, শেরপুর–৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
শেরপুর-২ আসন নিয়ে ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ (লিভ টু আপিল বা আপিল আবেদন)-এর পরিপ্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি দেওয়া আদেশের আলোকে নির্বাচনী এলাকা শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ-এর চূড়ান্ত আদেশের ওপর তাঁর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এরই মধ্যে গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে। তবে নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী, ওই আসনে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে উচ্চ আদালতে দায়ের করা রিট নিষ্পত্তির ওপর।
অন্যদিকে, চট্টগ্রাম-২ আসন নিয়ে ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ-এর ৩ ফেব্রুয়ারির আদেশের আলোকে নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ-এর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় তা স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর এই আসনে বিজয়ী হয়েছেন।
একই কারণে দেখিয়ে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর চূড়ান্ত ফলাফলও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
যদিও আজ ঘোষিত বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের কথা বলা হয়েছে। চট্টগ্রাম ২ ও ৪ আসনে পরবর্তীতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
১ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে...
২ ঘণ্টা আগে