Ajker Patrika

৬ জনকে গুম ও একজনকে হত্যা

সিটিটিসির সাবেক প্রধানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সিটিটিসির সাবেক প্রধানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগ আমলে নিয়ে আজ রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এই মামলায় মোট ৫ আসামির মধ্যে সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ গ্রেপ্তার আছেন। আসাদুজ্জামান ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সিটিটিসির অপর আসামিরা হলেন সাবেক পরিদর্শক মো. আসাদুজ্জামান, সাবেক পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ ও সাবেক এসআই তৌহিদুল ইসলাম সুমন। আগামী ২২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে মো. ফখরুল ইসলাম ও তাঁর ছেলে মো. সাইফুল ইসলাম, মো. দ্বীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, হাফেজ আবদুল্লাহ আল মামুন ও মো. সুরুজ্জামানকে সিটিটিসির সপ্তম তলার গোপন বন্দিশালায় গুম করে রাখা হয়। সেই সঙ্গে গাজীপুরের ইবনে মাসউদ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবুল হোসেন আল-আমিনকে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত