
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
ক্রীড়াঙ্গন থেকে মন্ত্রী হওয়ার সংখ্যা বাংলাদেশে কম নয়, তবে সাবেক ক্রীড়াবিদদের টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী হওয়ার রেকর্ড কারও নেই। এবার ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সেই রেকর্ড ভাঙলেন আমিনুল।
নির্বাচনে জিতে গেলে আমিনুলের মন্ত্রিত্ব নিয়ে সংশয় ছিল না কোনো। কিন্তু তিনি হেরে যাওয়ায় নতুন ক্রীড়ামন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জনের ডালপালা গজাতে থাকে। আসতে থাকে অনেক নাম।
আলী আসগর লবি থেকে শুরু করে অনেক নামই উঠে আসছিল সম্ভাব্য ক্রীড়ামন্ত্রী হওয়ার তালিকায়। শেষ পর্যন্ত বল গড়াল আমিনুলের কোর্টেই, সব গুঞ্জনে পানি ঢেলে তাঁকেই ডাকা হলো মন্ত্রিসভায়।
প্রতিমন্ত্রী হিসেবে যে ২৪ জন শপথ নিয়েছেন, তাঁর মধ্যে একমাত্র টেকনোক্র্যাট কোটায় ছিলেন আমিনুল হক (প্রতিমন্ত্রী)। পুরো মন্ত্রিসভায় মোট তিনজন টেকনোক্র্যাট কোটায় ঠাঁই পেয়েছেন। বাকি দুজন পূর্ণাঙ্গ মন্ত্রী।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের মাঝামাঝি আমিনুলের ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দেশের ইতিহাসের সর্বকালের সেরা গোলকিপার।
বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আমিনুল হক। ছিলেন ২০০৩ সালে বাংলাদেশের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নায়ক।
এ ছাড়া, ২০১০ সালের সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে স্বর্ণপদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও ছিলেন বেশ উজ্জ্বল।
ফরাশগঞ্জ, আবাহনী, মোহামেডান, শেখ জামাল, মুক্তিযোদ্ধাসহ দেশের সব শীর্ষ ক্লাবে দীর্ঘদিন সুনামে সঙ্গে খেলেছেন। ছিলেন ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।
ফুটবল ক্যারিয়ার শেষে ২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হন আমিনুল। মাঠে যেমন নেতৃত্ব দিয়েছেন, রাজনীতিতেও হয়ে ওঠেন সংগ্রামী সংগঠক। জেল-জুলুমকে উপেক্ষা করে চলতে থাকে তাঁর রাজনীতি।
আর এবার ঢাকা-১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনুল। কিন্তু তিনি জয়ী হতে পারেননি।
ঢাকা-১৬ আসনে তিনি হেরে যান জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে। তবে টেকনোক্র্যাট কোটায় ঠিকই মন্ত্রিত্ব পেয়ে গেলেন আমিনুল।
স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সাবেক তারকা ফুটবলারদের মধ্যে মেজর হাফিজ প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন। এরপর সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হয়েছিলেন। এবার হলেন আমিনুল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন এবং দুই দেশের সম্পর্ক
১৯ মিনিট আগে
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ জন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং বাকি পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ নিয়োগ পেয়েছেন।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার পর তাঁকেসহ ১১ জন প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশ। যদিও এই ১১ জনের দায়িত্বের মেয়াদ ছিল ভিন্ন ভিন্ন।
৩৭ মিনিট আগে
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার মোদির পাঠানো এ-সংক্রান্ত একটি চিঠি তারেকের হাতে তুলে দিয়েছেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলা।
১ ঘণ্টা আগে