
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টেস বি. ব্রেসনান বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন।
আইজিপি বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘসহ বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের কার্যক্রম এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে মদপানের জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। জাতীয় সংসদে তিনি বলেন, গাড়ি চালানো বা ব্যবসা পরিচালনার মতো মদপানের ক্ষেত্রেও লাইসেন্সের প্রয়োজনীয়তা তাঁর বোধগম্য নয়।
১৫ মিনিট আগে
পুলিশ টেলিকম (রাজারবাগ) সংযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়...
৪৩ মিনিট আগে
সরকারের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বলেছেন, তাঁর বিরুদ্ধে মাত্র এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন...
১ ঘণ্টা আগে
ঋণখেলাপিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। তিনি বলেছেন, ‘আমরা লজ্জা পাই একই সংসদ একসঙ্গে শেয়ার করার জন্য। কারণ, তারা জনগণের টাকা মেরে, জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণখেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব...
২ ঘণ্টা আগে