
রাজধানী ঢাকাসহ সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। দেশে সিটি করপোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলর না থাকায় মশকনিধন কর্মসূচি বন্ধ রয়েছে। এ কারণে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে।
গত ২৪ ঘণ্টায় দেশে মশার কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৪৭৮ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ও অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী এ খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এপ্রিলে দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৫০৪ জন এবং মারা যায় দুজন। মে মাসে শনাক্ত বেড়ে হয় ৬৪৪ জন এবং মৃত্যু হয় ১২ জনের। জুনে শনাক্ত হয় ৭৯৮ জন এবং মৃত্যু হয় ৮ জন। জুলাইতে মৃত্যু হয় ১২ জন এবং রোগী শনাক্ত ২ হাজার ৬৬৯ জন। আর আগস্টে মৃত্যু বেড়ে হয় ৩০ জন এবং রোগী শনাক্ত হয় ৬ হাজার ৯৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আর শনাক্ত হয় ৪৭৬ জন। আগের দিন মারা যায় চারজন এবং রোগী শনাক্ত হয় ৩৪৬ জন। দেশে গত আট মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬ জন এবং রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩১৯ জন।
সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক ডামাডোলের কারণে মশা মারা হচ্ছে না। নিয়মিত মশকনিধন কার্যক্রম নেই। বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে। গত দুই মাসের প্রতিবেদনে তা ক্রমশই স্পষ্ট হয়ে ওঠেছে।
ঢাকা মশক নিবারণী দপ্তরের জুলাই মাসের তথ্য অনুযায়ী, অনুমোদন পদ রয়েছে ৩৯৬টি। আর শূন্য পদ রয়েছে ১৮১টি। এর মধ্যে চতুর্থ শ্রেণির শূন্য রয়েছে ১৫৪টি। প্রয়োজনীয় লোকবলের অভাবেও মশকনিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪০ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৩ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে