
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলমের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ, তাঁর স্ত্রী লুবনা আফরোজ এবং দুই কন্যা সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের একটি প্লট ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদকের উপপরিচালক তাহাসিন মোনাবিল হক সাবেক এই সেনা কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তাঁর স্ত্রী-কন্যাদের প্লট ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম দুদকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। উক্ত হিসাব বিবরণী যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে অনুসন্ধানে দেখা যায়—তাঁর ট্রাস্ট ব্যাংকের একটি হিসাবে ৭৭ লাখ ৫৬৯ টাকা স্থিতি রয়েছে। অন্যদিকে সাইফুল আলমের স্ত্রী-কন্যাদের নামে ট্রাস্ট গ্রিন সিটি প্রকল্পে ২ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ কাঠার একটি প্লট রয়েছে। এই প্লটের টাকা পরিশোধ করেছেন সাইফুল আলম। কিন্তু এখনো প্লটটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে—সাইফুল আলম ও তাঁর স্ত্রী-কন্যারা তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। অভিযোগসংশ্লিষ্টদের এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হলে অনুসন্ধানকাজ ব্যাহত হবে। ফলে সাইফুল আলমের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও তাঁর স্ত্রী-কন্যাদের প্লট ক্রোক করার নির্দেশ প্রয়োজন।

ভোটকেন্দ্রে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন। বিএনপির দাবির প্রেক্ষিতে বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক ও স্থিতিশীল’ অবস্থায় রেখে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তি (Agreement) স্বাক্ষরিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় সেবাগ্রহীতার কাছে টাকা দাবি করায় সাময়িক বরখাস্ত থাকা ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে বিভিন্ন সময় এনআইডি সেবায় আর্থিক লেনদেনের কারণে ইসির কর্মচারীদের শাস্তি দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে