জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় সেবাগ্রহীতার কাছে টাকা দাবি করায় সাময়িক বরখাস্ত থাকা ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে বিভিন্ন সময় এনআইডি সেবায় আর্থিক লেনদেনের কারণে ইসির কর্মচারীদের শাস্তি দেওয়া হয়েছে। এই প্রথম ইসির উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে শাস্তি দেওয়া হলো।
ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকা ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সাবেক গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা) এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির নির্দেশনা অমান্য করে এখতিয়ার বহির্ভূতভাবে একজনের জন্ম তারিখ সংশোধনের (১০ বছর হ্রাস) জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে দুই লাখ টাকা দাবি করেন। আবেদনকারীর সঙ্গে দর-কষাকষি করে ১ লাখ ৭০ হাজার টাকায় তা নির্ধারণ করেন।
আবেদনকারী তাঁর দাবি করা টাকা না দেওয়ায় তিনি আবেদনটি বাতিল করেন। আবেদনকারী সংক্ষুব্ধ হয়ে অবৈধ অর্থ দাবির অডিও রেকর্ড সংযুক্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন।
ইসি ওই অভিযোগ প্রাথমিক তদন্তের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠিত করে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধি মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানো হয়।
কারণ দর্শানোর জবাব দাখিল করে তিনি ব্যক্তিগত শুনানির অভিপ্রায় ব্যক্ত করেন; গত বছর ৪ সেপ্টেম্বর তাঁর ব্যক্তিগত শুনানি করা হয়; শুনানিতে তিনি আত্মপক্ষ সমর্থন করায় ন্যায় বিচারের স্বার্থে বিভাগীয় মামলাটি তদন্তের সিদ্ধান্ত হয়; এতে নিযুক্ত তদন্ত কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে তদন্ত প্রতিবেদন দেন।
অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড দেওয়ার পর্যাপ্ত ভিত্তি থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসরণক্রমে গুরুদণ্ডের সূত্রে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ করা হয়; দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাবে তিনি আত্মপক্ষ সমর্থন করেন; তবে তাঁর জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।
অভিযুক্তের অর্থ দাবির অডিও রেকর্ড ফরেনসিক পরীক্ষার জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় অডিও রেকর্ডের সঙ্গে তাঁর ভয়েসের মিল পাওয়া যায় বলে সিআইডি রিপোর্ট দেয়। তাঁর জবাব, সিআইডির দেওয়া রিপোর্ট এবং তদন্ত প্রতিবেদনসহ সামগ্রিক পর্যালোচনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক ইসি সচিবালয় তাঁকে ‘চাকুরী হইতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
উল্লিখিত গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্মচারী বিধিমালা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শ) প্রবিধান মালা অনুসরণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এ বিষয়ক তথ্যবিবরণী পরীক্ষা করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অভিযুক্ত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার পরামর্শ দেয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একমত পোষণ করায় অভিযুক্ত কর্মকর্তাকে শাস্তি দেওয়ার সার-সংক্ষেপ রাষ্ট্রপতির বরাবর উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতি গত ১ ফেব্রুয়ারি ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের শাস্তি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্ত থাকা ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে (সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা, গোপালগঞ্জ) গত ১ ফেব্রুয়ারি থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

মোবাইল ইন্টারনেট প্রবৃদ্ধি বাড়লেও এখনো ব্যবহারগত বৈষম্য বা ‘ইউসেজ গ্যাপ’ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডিভাইসের উচ্চ মূল্য, ডিজিটাল দক্ষতার অভাব, নিরাপত্তা উদ্বেগ এবং প্রাসঙ্গিক কনটেন্টের সীমাবদ্ধতা এখনো ইন্টারনেট ব্যবহারের বড় বাধা...
৩ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ৬৯টি করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির কথাও জানান তিনি।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা তালিকা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি, সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি। এই তালিকাটা যে একদম সম্পূর্ণ তা বলব না, অসম্পূর্ণ থাকতে পারে।
৩ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে দ্রুত আপদকালীন জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে জরুরি কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, আগামী অর্থবছর থেকেই ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত...
৩ ঘণ্টা আগে