
ঢাকায় নিযুক্ত ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, তরুণদের স্বনির্ভর করতে এবং সমাজকে এগিয়ে নিতে বৈশ্বিকভাবে ডিজিটাল সমাধান গুরুত্বপূর্ণ।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে নেক্সটকার্টcর অ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে চার্লস হোয়াইটলি বলেন, নেক্সটকার্টের মতো প্রযুক্তি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা আরও সহজ করবে।
বিশেষ অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বলেন, রিটেইল অটোমেশন এবং এসএমই খাতে ব্যবসায়ীরা কীভাবে নেক্সটকার্টের মতো আধুনিক প্রযুক্তিগত সমাধান ব্যবহার করে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারে সে বিষয়ে ভাবতে হবে।
নেক্সটকার্টের প্রধান নির্বাহী মুস্তাকিম হাসান বলেন, অনলাইন ও অফলাইন ব্যবসা নির্বিঘ্নে পরিচালনা, ব্যবসা সহজীকরণ, ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি এবং প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নেক্সটকার্ট অ্যাপস কার্যকর হবে।
বক্তারা বলেন, নেক্সটকার্ট, ব্যবসাকে টেকসই ও উদ্যোক্তাদের চলার পথ মসৃণ করবে। নেক্সটকার্টের সহপ্রতিষ্ঠাতা সামিউর রহমান এই অ্যাপস কতটা কার্যকরভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে সেটি তুলে ধরেন।

‘সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি করপোরেশনের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের এই মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
৪ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ, নেত্রকোনার মোহনগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত ফেনী, বগুড়া, যশোর, কুষ্টিয়া গোপালগঞ্জ ও কক্সবাজার জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফেনীতে। সেখানে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের জলপথকে কাজে লাগিয়ে পণ্য পরিবহনের সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি চট্টগ্রামের পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়েও উদ্যোগ নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে