Ajker Patrika

গণপরিবহন-সংকট

বিআরটিসি বাস সরকারি প্রতিষ্ঠানে না দিতে নোটিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৬
বিআরটিসি বাস সরকারি প্রতিষ্ঠানে না দিতে নোটিশ
ফাইল ছবি

সাধারণ মানুষের গণপরিবহন-সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যানের কাছে জনস্বার্থে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বিআরটিসির বহরে থাকা শতভাগ বাস কেবল সাধারণ যাত্রীদের সেবায় উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে চাঙা করতে যাতায়াতের প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব বাস কিনতে অথবা বেসরকারি খাত থেকে পরিবহনসেবা ভাড়া নিতে হবে। সাধারণ নাগরিকদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার জন্যই মূলত জনগণের করের টাকায় বিআরটিসি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু বিআরটিসি তাদের বহরের বিশাল অংশ বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থাকে ভাড়ায় দিয়েছে। এর ফলে রাস্তায় বাস না পেয়ে সাধারণ মানুষ চরম পরিবহন-সংকটে পড়ে অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন।

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত