
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। অন্যান্য বিষয়ে দ্বিমত থাকতে পারে এবং সেগুলোও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
সবার উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আমরা বারবার হোঁচট খেয়েছি। এ দেশের মানুষ বারবার রক্ত দিয়ে গণতন্ত্র অর্জন করেছে, বারবার বাধা এসেছে। আজ সেই সুযোগটি এসেছে আর তা যেন অবহেলায় না হারাই, এ কথা সব সময় মনে রাখতে হবে।
অতীতের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে সিলেটবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, আমি আগে একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে, কর্মী হিসেবে আপনাদের সঙ্গে কথা বলতাম! এখন আর সেভাবে কথা বলতে পারি না। কারণ আমি শপথ নিয়েছি, অত্যন্ত নিরপেক্ষভাবে কাজ করার এবং কথা বলার। কাজটি কঠিন হলেও করার সর্বোচ্চ চেষ্টা করব।
এখন দল-মত নির্বিশেষে এবং বর্ণ-গোষ্ঠী সবার ঊর্ধ্বে উঠে কাজ করাই তাঁর মূল কাজ বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম।
সিলেটে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যেকার সম্প্রীতি ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সিলেট নিজেই অত্যন্ত গর্বিত একটি জায়গা। এখানে যাঁদের জন্ম হয়েছে, তাঁরা বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন, জাতির নেতৃত্ব দিয়েছেন, তাঁরা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন। সিলেটের নিজস্ব সংস্কৃতি আছে যেটি সম্পূর্ণ আলাদা।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী (ফার্স্ট লেডি) রাহাত আরা বেগম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতারা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে আজ মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি সেখান থেকে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করেন।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত আমারই ছিল। আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতোদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কি এমন কারণ ঘটলো বুঝলাম না...
৬ মিনিট আগে
দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৬ মিনিট আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। তাঁদের আশঙ্কা, এই আইন বিরোধী মতকে দমনের হাতিয়ার হতে পারে। দলটির পক্ষ থেকে অংশীজনদের সঙ্গে বৈঠক করার পরামর্শ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান বরাবর জনস্বার্থে এই নোটিশ পাঠান।
১ ঘণ্টা আগে