ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারী হলেও বেশ কিছু খাতের কর্মীরা এই ছুটি ভোগ করতে পারবেন না।
ঈদ উপলক্ষে আগেই ঘোষিত টানা পাঁচ দিনের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল। ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
ছুটি পাবেন না যাঁরা
প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
এই ছুটি পাবেন না হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবাসংশ্লিষ্ট কর্মীরা। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো আজ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৫ মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে (ডিওই) এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
৭ ঘণ্টা আগে
অতিবৃষ্টির পর টানা রোদ পেয়ে ডুবে যাওয়া ধান কাটতে হাওরের জলমগ্ন অংশে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। এর মধ্যে গত বুধবারের থেমে থেমে হওয়া বৃষ্টি ধান কাটতে আসা লোকজনকে অস্বস্তিতে ফেলে দেয়। তবে গতকাল বৃহস্পতিবারের রোদ আবার ব্যতিব্যস্ত করে তোলে সুনামগঞ্জের হাওর পারের মানুষকে।
১১ ঘণ্টা আগে
১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
১৭ ঘণ্টা আগে