
‘বিমানবাহিনীর অভ্যন্তরের “র” নেটওয়ার্ক ফাঁস’ শীর্ষক একটি প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ সোমবার (৪ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ওই প্রতিবেদন বাংলাদেশ বিমানবাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং এতে যে ধরনের অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানবাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা: এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাঈদ, এয়ার কমোডর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদকে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আইএসপিআর জানায়, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিবেদনে উল্লিখিত কর্মকর্তারা কেউই কোনো বিদেশি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। তাঁরা বাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত চাকরির মেয়াদ শেষে স্বাভাবিক প্রক্রিয়ায় অবসর নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একই প্রতিবেদনে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরিকে নিয়েও একই অভিযোগ তোলা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই দুই কর্মকর্তার অবসরও হয়েছে প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে, অন্য প্রেক্ষাপটে ও কোনো অভিযোগ ছাড়াই।
আইএসপিআর বলছে, এমন বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদ শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানিই করে না; বরং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে, যা অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক।
সংস্থাটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বাধীন গণমাধ্যমের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিমানবাহিনী-সংক্রান্ত যেকোনো তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে, যাতে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত হয় এবং জনমনে বিভ্রান্তি না ছড়ায়।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক ঘণ্টা আগে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হয়েছেন। ওনার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। জরুরি বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে সিসিইউতে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টা আগে তিনি হাসপাতালে এসেছেন...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলে কৃষি ভবনসহ দেশের বিভিন্ন কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে রাজধানীতে বিএডিসির প্রধান
৬ ঘণ্টা আগে
গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত
৬ ঘণ্টা আগে
সরকারি কর্মচারীদের পে স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতিমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে।
৭ ঘণ্টা আগে