টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত। আজ সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনার টিকা এবং চিকিৎসা বিষয়ক টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫% মানুষকে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৮ শতাংশ এবং বরাদ্দ দেওয়া হয়েছে ৭ শতাংশ মানুষকে। করোনার পরীক্ষা করা হয়েছে দেড় কোটি মানুষকে। হাসপাতালে কোভিড ডেডিকেট শয্যা ছিল ২০ হাজার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ায় সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। টিআইবি একটি বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে যা সঠিক নয়।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে টিকা কেন্দ্র ছিল স্থায়ী ৭৫০টি এবং অস্থায়ী ১ লাখ ৪০ হাজার অথচ টিআইবি ১০৫ টি টিকা কেন্দ্রের তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেছে। তাও টেলিফোনে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে তারা। যা মোটেও সঠিক নয়।’
টিআইবি প্রতিবেদনে উল্লেখ করেছে ৪০ লাখ ষাটোর্ধ্ব মানুষ টিকা পায়নি, প্রতিবেদনটির এই তথ্য সঠিক নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েছে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন দিতে গিয়ে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এর মধ্যে সরকারের ব্যয় হয়েছে ২০ হাজার কোটি টাকা। সাড়ে ৯ কোটি ভ্যাকসিন বাংলাদেশ সরকার বিনামূল্যে পেয়েছে। এখন বাংলাদেশের অনেক টিকা মজুত আছে। এ সমস্ত টিকা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে যারা অটি কম পেয়েছে।’

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন— প্রকল্পের মেয়াদ যৌক্তিক কারণ ছাড়া বাড়ানো যাবে না। যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে।
৩ ঘণ্টা আগে
আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
১০ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
১০ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১৪ ঘণ্টা আগে