শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
আজ রোববার রাতে এনটিআরসিএ সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবাবক্সে এবং লিংকে পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থী এবং প্রতিষ্ঠান প্রধানদের এসএমএসের মাধ্যমে ফলাফল অবহিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা স্ব স্ব আবেদন আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।
আরও বলা হয়, প্রতিষ্ঠান প্রধানেরা স্ব স্ব ইউজার আইডি এবং পার্স্ওয়াড ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএ-এর ওয়েবসাইটের চতুর্থ গণবিজ্ঞপ্তি-২০২২ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণের কথাও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়।
বলা হয়, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণ করে জমা করতে হবে। ফরম জমা করা সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং নির্বাচিত প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামে পরিচিত। এতে স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২টি পদ ছিল। সব কটি পদই এমপিওভুক্ত।
আরও খবর পড়ুন:

পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার গণমাধ্যমে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে
আগুন লাগার খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ...
১০ ঘণ্টা আগে
পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ভুয়া পরিচয়ে অর্থ দাবি, বিভিন্ন ধরনের তদবির ও প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান
১১ ঘণ্টা আগে
গত শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
১১ ঘণ্টা আগে