
মালয়েশিয়ায় জঙ্গিবাদ ও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে ভবিষ্যতে গ্রেপ্তার করা হতে পারে। মালয়েশিয়া থেকে ফেরার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বুধবার এ কথা বলেন।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মাসব্যাপী ছবি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এশিয়া আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য তিনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেন।
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি দেশটিতে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ৩৬ জনকে গ্রেপ্তারের পর তারা সারা দেশে দেখছে এ ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না। তারপর আরও দুজনকে আটক করা হয়েছে। একই ধরনের অভিযোগে আরও কিছু গ্রেপ্তার হতে পারে—এমন ইঙ্গিত মালয়েশিয়া সরকার দিয়েছে।
তৌহিদ হোসেন বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সবার জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগের সত্যতা তারা পায়নি। তদন্তে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের বিচারের আওতায় নেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী দুই থেকে সাত বছর জেল হতে পারে।
উপদেষ্টার তথ্য অনুযায়ী, তদন্ত শেষে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।
তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা দেবে।
ভারতের পুশ ইন ২ হাজার ছাড়িয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে পুশ ইন দুই হাজার ছাড়িয়েছে। তবে ভারতীয় কাউকে পুশ ইন করা হলে তাদের ফেরত পাঠানো হবে।
ভিসা আবেদন প্রত্যাখ্যান বেড়েছে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার আবেদন প্রত্যাখ্যান অনেক বেড়ে গেছে। সরকার এর কারণ খতিয়ে দেখছে। জাল কাগজপত্র জমা দেওয়ার কারণে যাঁদের ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, তাঁদের শাস্তির আওতায় আনার ওপর তিনি গুরুত্ব দেন।

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা হয়েছে...
৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনিভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফেরা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...
১৫ মিনিট আগে
জাতীয় যুব দিবস এবং আন্তর্জাতিক যুব দিবস আগের মতো আলাদা আলাদা দিনে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
২৬ মিনিট আগে
সাগরপথে অবৈধভাবে ইউরোপ যেতে লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির গানফুদা বন্দিশালায় আটক আরও ১৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তাঁদের বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়।
১ ঘণ্টা আগে