বাংলাদেশে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, সংবিধান অনুসারে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর চেয়েছিলেন।
জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে, তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা (আন্দোলনকারীরা) গণভবনের দিকে মার্চ করা শুরু করল, তখন আমরা ভয়ে বললাম যে, না আর সময় নেই। তোমার এখনই বেরিয়ে যেতে হবে।’
বাংলাদেশে কোটা আন্দোলন একপর্যায়ে গণ-আন্দোলনে রূপ নেয় এবং বেশ কয়েক শ প্রাণহানি হয়। হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে। তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।
আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই ৷ তিনি বলেন, ‘তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো ৷ তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো ৷ আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক দিন ধরে আছি ৷ আমরা এখানে সেটেলড ৷ আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই ৷ আমরা এখানে থাকতে অভ্যস্ত।’
শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে জয় বলেন, ‘শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন। আমার বোনতো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তাঁর খুবই মন খারাপ।’
জয় আরও বলেন, ‘তিনি খুবই দুঃখিত যে, দেশের জন্য ওনার বাবা জীবন দিয়েছেন, পুরো পরিবার জীবন হারিয়েছে। যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাঁকে এভাবে অপমান করে বের করে দেবে, তাঁর ওপর আক্রমণ করতে যাবে—এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।’

কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানের পর কমেছে কিশোরদের দলবদ্ধ আড্ডা, মোটরসাইকেল মহড়া ও প্রকাশ্য আধিপত্য প্রদর্শন। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এমন ধারাবাহিক অভিযানের কারণে অনেক কিশোর গ্যাং সদস্য আত্মগোপনে চলে গেছে। পুলিশের ভাষ্য, বেশ কিছু গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি...
৭ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।
৮ ঘণ্টা আগে
বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
১০ ঘণ্টা আগে
ব্যবসায়ীদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমদানি-রপ্তানিতে ডিলার নিয়োগে স্বচ্ছতা, বিদেশি বাণিজ্য মিশনে ভাষাজ্ঞানসম্পন্ন কর্মকর্তা পদায়ন এবং টিসিবি কার্ড বিতরণে সমন্বিত প্রক্রিয়ার পরামর্শ
১০ ঘণ্টা আগে