ভারতের সঙ্গে ১০টি স্থল সীমান্ত বন্দর খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে এ বন্দরগুলো চালু হবে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।
মাশফি বিনতে শামস বলেন, দীর্ঘ দিন ধরে স্থল সীমান্তগুলো বন্ধ থাকায়, সেগুলোতেও কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ফলে আগামী রোববার থেকে এগুলো সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চালু থাকবে। এয়ার বাবলে যে ভিসাগুলো অনুমোদিত, সেই ভিসাগুলো দিয়েই স্থল সীমান্ত বন্দর দিয়ে যাতায়াত করা যাবে।
এর আগে ভারতের সঙ্গে বন্দর খুলে দেওয়া নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পর্যটক ছাড়া অন্য সবাই এই বন্দরগুলো দিয়ে ঢুকতে পারবেন স্বাভাবিক ভাবেই। আগে যে রকম বাংলাদেশ হাইকমিশনের ছাড়পত্র প্রয়োজন পড়ত, এখন আর তা লাগবে না।
এ ছাড়া কেউ যদি ডাবল টিকা নিয়ে থাকেন এবং করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকে, তাহলে তাঁর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন দরকার পড়বে না। কারও যদি কোনো টিকা না নেওয়া থাকে বা একটি ডোজ টিকা নেওয়া থাকে তবে প্রবেশের সময়ে তাঁকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর করোনার পরীক্ষা করানো হবে। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে ছেড়ে দেওয়া হবে। আর যদি পজিটিভ আসে, তবে তাঁদের চিকিৎসা দেওয়া হবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশে বিধিনিষেধ চলাকালে পণ্য পরিবহন ও দুই দেশের নাগরিকদের জরুরি ভিত্তিতে যাতায়াতের জন্য পাঁচটি বন্দর খোলা ছিল।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ সম্মেলনে সীমান্তসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে...
১ ঘণ্টা আগে
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। আজ রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া চলমান ও অনুষ্ঠেয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
২ ঘণ্টা আগে
কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলা করায় ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া দুই উপসচিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার...
৩ ঘণ্টা আগে