
ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস-লঞ্চ চলাচল বন্ধে ও ভাড়া নৈরাজ্য কমানোর দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। এ সময় বক্তারা বলেন, ভয়াবহ যাত্রী দুর্ভোগ, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ছুটি ব্যবস্থাপনা ঠিক করে ঈদুল আজহার আগে ছুটি বাড়ানোর কথা বলা হয়।
মোট ১১টি দাবি সুপারিশ করে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রায় ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাস ও লঞ্চ চলাচল বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবহন সংকটকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে ৩ ও ৪ জুন ২ দিনের ছুটি বাড়াতে হবে। জাতীয় মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন-করিমন চলাচল কঠোরভাবে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কালবৈশাখী মৌসুম হওয়ায় নৌ-পথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ, অতিরিক্ত ভাড়া ও সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এ ছাড়া সড়কে ডাকাতি, পথে পথে ছিনতাই বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ প্রতিটি জাতীয় মহাসড়ক সড়ক নিরাপত্তা অডিট নিশ্চিত করারও দাবি জানানো হয়।
পরিবহন মালিক সমিতি থেকে মহাসড়কে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক মহাসড়কে সিসি ক্যামেরা সচল নেই। রাস্তায় দিনে বেলায় ছিনতাই ও ডাকাতি হলে পুলিশও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ বা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাহলে যাত্রীরা রাত ১২-১টায় গন্তব্যস্থলে নামলে তাদের মনের অবস্থা কি হবে?
যাত্রীদের নিরাপত্তা দিতে সার্বিক বিষয়টি নিয়ে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে জানান সমিতির মহাসচিব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোনো সমীক্ষা ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার ঈদুল আজহায় যে ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে তাতে যাত্রীদের বাড়ি ফিরতে ভয়াবহ দুর্ভোগে পড়তে হবে। ঈদের পরের ১১ ও ১২ জুনের ছুটি বাতিল করে ৩ ও ৪ জুন ছুটি নিশ্চিত করা গেলে দেশের মানুষজন ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। এতে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এমনকি সড়কে দুর্ঘটনা, প্রাণহানি ও মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে। পরিবহন সংকটকে পুঁজি করে যে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য তা বন্ধ হবে। ইতিমধ্যে বিষয়টি সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের জানানো হলেও তেমন কোনো সাড়া মেলেনি।
মো. মোজাম্মেল হক চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, বিগত ২৫ বছরের মধ্যে বিদায়ী পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রার পেছনে মূলত তিনটি কারণ ছিল। ১. ঈদের আগে ও দিনের লম্বা ছুটি ২. সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী মাফিয়া নেতারা পালিয়ে যাওয়ায় সড়কে মাস্তানিতন্ত্রের অবসান। ৩. সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ, ভোক্তা অধিদপ্তরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত আন্তরিক প্রচেষ্টার কারণে মানুষ ভোগান্তিমুক্ত যাতায়াত নিশ্চিত করা গেছে।
সড়ক দুর্ঘটনা ২১.০৫ শতাংশ, নিহত ২০.৮৮ শতাংশ, আহত ৪০.৯১ শতাংশ কমেছে বলে দাবি যাত্রী কল্যাণ সমিতির।
মোজাম্মেল হক আরও বলেন, ঈদুল আজহার লম্বা ছুটির কারণে এবারের ঈদে বেশি মানুষ গ্রামের বাড়ি যেতে পারে। ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড়কোটি মানুষ এবার ঈদ যাত্রা করবে। এত মানুষ গ্রামের বাড়ি পাঠানোর মতো সড়ক, রেল বা নৌ পথের যানবাহনের সক্ষমতা আমাদের দেশে নেই। এমনিতেই ঈদুল আজহায় সড়কের পাশে পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট অব্যাহত থাকবে, ফলে রাস্তায় ভয়াবহ দুর্ভোগ তৈরি হতে পারে।
এ জন্য অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দেওয়া ১১ ও ১২ জুন ২ দিনের ছুটি বিন্যাস করে ঈদের আগে ৩ ও ৪ জুন মঙ্গল ও বুধবার এগিয়ে আনার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— সংগঠনের চেয়ারম্যান সাবেক নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাশ, সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রফিকা আফরোজ ও মো. আরিফ।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৫ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৬ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৭ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
১০ ঘণ্টা আগে