
সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিতের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট ও স্বতন্ত্র জোট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং অফিসার।
দুপুরে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘আমরা ১৩টি বাছাই করেছি, এর মধ্যে ১২টি বৈধ ঘোষণা করা হলো। একজনের মনোনয়নপত্র নিয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ (পেন্ডিং)। আগামীকাল দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।’
এদিকে, নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমের আবেদনটি গ্রহণ করেনি বলে নিশ্চিত করেছেন এই রিটার্নিং কর্মকর্তা।
গতকাল এনসিপি সূত্র জানায়, নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি থেকে রিসিভ কপিও দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, ১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজন শরিফ। নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা...
২ ঘণ্টা আগে
যুদ্ধ-সংঘাত বন্ধ করে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মারণাস্ত্র নয়—যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতাই হওয়া উচিত বিশ্বে পরিবর্তনের হাতিয়ার।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৪টা ১৯ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রবেশ করেছেন….
৬ ঘণ্টা আগে