
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে (পিবিসি) ২০২৬ সালের জন্য সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন-পরবর্তী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে।
এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য বাংলাদেশের ওপর আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ।
কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহসভাপতি নির্বাচিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তাঁর শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা শান্তি বিনির্মাণ কমিশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। এটি সংঘাত-কবলিত দেশগুলোতে শান্তি বজায় রাখতে সহায়তা করে থাকে।
কমিশনটি মোট ৩১টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে এই সদস্যদের নির্বাচিত করা হয়।
২০০৫ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

মোবাইল ইন্টারনেট প্রবৃদ্ধি বাড়লেও এখনো ব্যবহারগত বৈষম্য বা ‘ইউসেজ গ্যাপ’ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডিভাইসের উচ্চ মূল্য, ডিজিটাল দক্ষতার অভাব, নিরাপত্তা উদ্বেগ এবং প্রাসঙ্গিক কনটেন্টের সীমাবদ্ধতা এখনো ইন্টারনেট ব্যবহারের বড় বাধা...
২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ৬৯টি করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির কথাও জানান তিনি।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা তালিকা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি, সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি। এই তালিকাটা যে একদম সম্পূর্ণ তা বলব না, অসম্পূর্ণ থাকতে পারে।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে দ্রুত আপদকালীন জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে জরুরি কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, আগামী অর্থবছর থেকেই ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত...
২ ঘণ্টা আগে