Ajker Patrika

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু। ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীককে গ্রেপ্তার করেছে এসআরবি-০১। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এসআরবি-০১ এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করা হয়। নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত