
সুগন্ধি মেখে, হরেক রকম পাঞ্জাবি-টুপিতে সেজে রাজধানীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রথম জামাতে। নানা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তায় এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন মূল ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বিকল্প ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার মূল উপস্থাপক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক মূল ক্বারি হিসেবে প্রধান দায়িত্ব পালন করেন।
নামাজ শুরুর ১০ মিনিট পরেই শেষ হয় মূল আনুষ্ঠানিকতা। কোরবানি করার তাড়া থাকায় মুসল্লিরা নামাজ শেষ করেই দ্রুত বাড়ির পথ ধরেন। কোরবানির মাংস কাটা, বাছা আবার সেগুলো আত্মীয়সহ অন্যদের কাছে পৌঁছে দেওয়ার এন্তার কাজ।
রাজধানীর মতিঝিল থেকে জাতীয় ঈদগাহের প্রথম জামাতে নামাজ পড়তে এসেছিলেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘আজ সব ভুলে ভালোবাসা বিলানোর দিন। পশু কোরবানির মাধ্যমে নিজেদের মনের পশুকে কোরবানি করার দিন। গরিবের হক আদায়ের দিন।’
নামজ শুরুর ১৯ মিনিটের মধ্যে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মুসলিম উম্মাহ, দেশবাসী, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করে মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম জামাত।

সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ প্রবেশ করছেন, যা নিরাপত্তা বিঘ্নিত করছে। দেশের সর্বোচ্চ আদালত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাত ১১ থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানের পর কমেছে কিশোরদের দলবদ্ধ আড্ডা, মোটরসাইকেল মহড়া ও প্রকাশ্য আধিপত্য প্রদর্শন। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরে এমন ধারাবাহিক অভিযানের কারণে অনেক কিশোর গ্যাং সদস্য আত্মগোপনে চলে গেছে। পুলিশের ভাষ্য, বেশ কিছু গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি...
১২ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে আগাম নিরাপত্তামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।
১৩ ঘণ্টা আগে
বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।
১৫ ঘণ্টা আগে